হজ লাইসেন্স নং: ১১৩৯ হোল্ডিং # ২৫০, ময়মনসিংহ রোড, সাবালিয়া, টাঙ্গাইল
সাবালিয়া ট্রাভেলস্ লিঃ

চেয়ারম্যানের বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম
মাহমুদুল হোসাইন

মাহমুদুল হোসাইন

চেয়ারম্যান, সাবালিয়া ট্রাভেলস্ লিঃ
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুলাহি ওয়াবারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। সালাম নবী মুহাম্মদ মোস্তফা (সা:) ও তাঁর পরিবার বর্গ ছাহাবা কেরাম এবং তাঁদের অনুসরণকারীদের প্রতি।

সম্মানিত হজে গমন ইচ্ছুক ভাই ও বোনেরা

পবিত্র হজ ইসলামের ৫ টি স্তম্বের মধ্যে অন্যতম। শারীরিক এবং আর্থিকভাবে সামর্থবান মুসলমানদের প্রতি তা জীবনে একবার মাত্র ফরজ। সুনিদিষ্ট সময় এবং স্থানের সাথে সম্পর্কিত এই ইবাদতটিতে রয়েছে পর্যায়ক্রমিক অনেকগুলো কর্ম সম্পাদনের ধারাবাহিকতা। আল্লাহ এবং তার রাসূল (সাঃ) এর বিধান মতে হজ ও ওমরাহ সম্পাদন করা না হলে তা আল্লাহর নিকট গ্রহণীয় হবে না। এ কারণে একজন হজ যাত্রীকে অবশ্যই এ বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কার ধারণা নিতে হবে। যা তার প্রতি ফরজও বটে। অথবা তাকে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কোন আলেম ব্যক্তির সাথী হয়ে হজ পালন করতে হবে। এর কোন বিকল্প নেই。 আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সম্মানিত হজ যাত্রীদের হজ সম্পাদনে পূর্ণতা আনার লক্ষ্যে আমরাই দিচ্ছি শতভাগ নিশ্চয়তা। এ লক্ষে আমরা তৈরী করেছি আকর্ষনীয় হজ প্যাকেজ, যা আপনাকে দিবে মনের সন্তুষ্টি সহ হজের পূর্ণতা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সৌদি দূতাবাস কর্তৃক অনুমোদিত সাবালিয়া ট্রাভেলস্ লিঃ এর পক্ষ থেকে সকল সম্মানিত হজযাত্রী ভাই ও বোনদের জানাই আন্তরিক মোবারকবাদ। চলতি বছরে আমরা আপনাদেরকে আন্তরিকভাবে খেদমতের নিমিত্তে হজ প্যাকেজ ঘোষণা করেছি, যা আপনার চাহিদা মেটাতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।

আল্লাহ আমাদের সকলের জন্য সহজভাবে হজ করার তৌফিক দান করুন, এবং হজে মাবরুর নসীব করুন-আমিন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও বিশ্বস্ত হজ কাফেলা
মা’আস্সালাম

মাহমুদুল হোসাইন

চেয়ারম্যান, সাবালিয়া ট্রাভেলস্ লিঃ

মাহমুদুল হোসাইন