হজ লাইসেন্স নং: ১১৩৯ হোল্ডিং # ২৫০, ময়মনসিংহ রোড, সাবালিয়া, টাঙ্গাইল
হজ নির্দেশিকা ও প্রস্তুতি

হাজী সাহেবদের প্রয়োজনীয় মালামাল ও নির্দেশিকা

হজের সফরের প্রস্তুতি ও চেকলিস্ট

পবিত্র হজ ও ওমরাহর দীর্ঘ সফরে সম্মানিত হাজী সাহেবদের আরাম ও সুবিধার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রামাণ্য তালিকা ও গুরুত্বপূর্ণ নির্দেশাবলী।

প্রস্তুতিমূলক পরামর্শ সফরে বের হওয়ার আগে চেকলিস্ট মিলিয়ে আপনার প্রয়োজনীয় সকল মালামাল গুছিয়ে নিন।

১. এহরাম ও পোষাক সামগ্রী

  • এহরামের কাপড় সাদা ৪ পিছ (৬ হাত দুই পিছ, ৫ হাত দুই পিছ)।
  • মহিলাদের ২ সেট বোরকা এবং ৩ সেট সেলোয়ার কামিজ।
  • পুরুষদের জন্য পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গী, গেঞ্জী, টুপি ২ সেট করে এবং তোয়ালে বা গামছা ১টা।

২. ব্যাগ ও ট্রাভেল এক্সেসরিজ

  • ট্রাভেলস ব্যাগ ১টা এবং ছোট কাঁধে ঝুলানো ব্যাগ ১টা।
  • জুতার থলে এবং টাকা-পয়সা ও পাসপোর্ট নিরাপদে রাখার কোমর ব্যাগ / সাইড ব্যাগ।

৩. শুকনো খাবার সামগ্রী (৪০-৪৫ দিনের নাস্তার জন্য)

  • চিড়া ৩ কেজি, মুড়ি ১ কেজি, গুড় ২ কেজি এবং বিস্কুট ইত্যাদি প্রয়োজন মত।

৪. প্রাত্যহিক ব্যবহার্য ও টয়লেট্রিজ

  • মজবুত স্পঞ্জ স্যান্ডেল ২ জোড়া, কাপড় কাঁচা সাবান ও গায়ে দেওয়ার সাবান, ব্লেড ৫টা, রেজার ১টা, খাতা-কলম, টয়লেট পেপার, তৈল বা ক্রীম, মেসওয়াক, টুথপেস্ট, গোঁফ কাটার কেঁচি ১টা।
  • বিছানার চাদর ১টা, থালা, গ্লাস, ছোট বাটি ১টা করে।

৫. ঔষধপত্র ও নগদ রিয়াল

  • ৪০ থেকে ৪৫ দিনের প্রয়োজনীয় নিয়মিত ও জরুরী ঔষধপত্র (ডাক্তারের প্রেসক্রিপশনসহ)।
  • হাত খরচ বাবদ সাথে কমপক্ষে ৫০০ (পাঁচশত) সৌদি রিয়াল রাখা বাঞ্ছনীয়।

৬. জরুরী জ্ঞাতব্য ও নির্দেশনাবলী

  • ১. তাওয়াফে জিয়ারাহ ও হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে যাতায়াত খরচ হাজী সাহেবগণের নিজ নিজ।
  • ২. সৌদি আরবে অবস্থান কালীন সময়ে সৌদি সরকার এবং মোয়াল্লেমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  • ৩. আসার পথে লাগেজ (২৩+২৩=৪৬) কেজির বেশি হলে নিজ দায়িত্বে ছাড় করাতে হবে।
  • ৪. সৌদিতে হোটেলে ৪/৫ জনের জন্য ১টি বাথরুমের ব্যবস্থা থাকে।
  • ৫. পবিত্র হজের সফরে যাতায়াতকালে দল থেকে সাময়িক বাইরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই দায়িত্বপ্রাপ্ত হজ গাইডকে অবহিত করতে হবে।
  • ৬. সফরের প্রত্যেক ক্ষেত্রে সময়কে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে এবং নির্ধারিত স্থানে সময়মত উপস্থিত থাকতে হবে।

মালামাল প্রস্তুত সংক্রান্ত পরামর্শ প্রয়োজন?

যেকোন জিজ্ঞাসা বা সহযোগিতার জন্য আমাদের অভিজ্ঞ হজ প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগ করুন।

যোগাযোগ করুন ০১৭১১-৪২৩৮১২